০৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠি জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মো:শফিউল আলম রাশেদ ঝালকাঠী জেলা প্রতিনিধি
  • Update Time : ০৪:০৮:০৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • / ৫১ Time View

সকাল সাড়ে ১০ টায় ঝালকাঠী জেলা প্রশাসনের আয়োজনে কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন এর সভাপতিিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠী_১ (রাজাপুর- কাঠালিয়া)আসনের মাননীয় সংসদ সদস্য ও ধর্ম বিষযক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি জনাব মো:রফিকুল ইসলাম জামল। বিশেষ অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে এর মাধ্যমে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জীবা আমিনা আল গাজী।সভায় ঝালকাঠি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সভায় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনায় সাম্প্রতিক অপরাধ প্রবণতা, ট্রাফিক ব্যবস্থাপনা, মাদক বিরোধী অভিযান এবং জননিরাপত্তা জোরদারের কৌশল নিয়ে মতবিনিময় হয়। বিশেষভাবে সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গাপূজা নিরাপদে ও শান্তিপূর্ণভাবে পালনে জেলার আইন-শৃঙ্খলার সর্বোচ্চ প্রস্তুতি মূলক দিক নির্দেশনা প্রদান করা হয়। সভা শেষে আইন-শৃঙ্খলা বজায় রাখা, টহল জোরদার করা, এবং সমন্বিতভাবে মাদকবিরোধী কার্যক্রম চালিয়ে যাওয়ার ওপর গুরুত্ব আরোপ করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বয় বৃদ্ধি পেলে জেলার সার্বিক পরিস্থিতি আরও উন্নত হবে। সভা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

ঝালকাঠি জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

Update Time : ০৪:০৮:০৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬