০২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে বাস, আহত ৭

ফৌজি হাসান খান রিকু লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
  • Update Time : ১০:৫২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • / ৩২ Time View

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে ‘টুংগীপাড়া এক্সপ্রেস’-এর একটি এসি বাস ডিভাইডারের ওপর উঠে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে বাসটির অন্তত সাত যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে পদ্মা সেতু উত্তর থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, বাসটি ঢাকা থেকে টুংগীপাড়ার দিকে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের ডিভাইডারের ওপর উঠে যায়। দুর্ঘটনার পর বাসে থাকা কয়েকজন যাত্রী আহত হন।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর আরও স্পষ্ট হবে।
ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়দের সহায়তায় আহত যাত্রীদের উদ্ধার করা হয়। পরে তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওনা দেন।

Tag :

Please Share This Post in Your Social Media

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে বাস, আহত ৭

Update Time : ১০:৫২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬