১২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে নাশকতা মামলার আসামি আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : ০৮:২০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • / ৩০ Time View

পঞ্চগড়ে নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাতমেরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুর রহমানকে (৫৯) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
​বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে পঞ্চগড় সদর উপজেলার দশমাইল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
​গ্রেপ্তারকৃত ফজলুর রহমান পঞ্চগড় সদর উপজেলার দুবানুচি গ্রামের মৃত শরিফ উদ্দিনের ছেলে।
​পুলিশ জানায়, তিনি অনলাইন ও অফলাইনে সরকারবিরোধী প্রচারণা, ষড়যন্ত্রমূলক গোপন বৈঠক আয়োজন এবং রাষ্ট্রের স্থিতিশীলতা বিনষ্টের চেষ্টার সাথে জড়িত থাকার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি।
​জেলা পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ ও পঞ্চগড় সদর থানা পুলিশের একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে দশমাইল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ প্রক্রিয়ায় তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
​উল্লেখ্য, এ ঘটনায় গত ৩ জুলাই ২০২৬ তারিখে পঞ্চগড় সদর থানায় একটি মামলা (মামলা নম্বর: ০৯, জিআর নম্বর: ২৭৩/২৬) দায়ের করা হয়। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬(১)(ক)-এর (ঈ), ৮, ৯(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় বর্তমানে তদন্তাধীন রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

পঞ্চগড়ে নাশকতা মামলার আসামি আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

Update Time : ০৮:২০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬