১১:২১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ জব্দ

মোঃ মেহেদী হাসান, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
  • Update Time : ০৩:২৮:৫০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • / ৩৪ Time View

দিনাজপুরের ফুলবাড়ীতে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
​ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর একটি চৌকস টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অবৈধ বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করে। জব্দকৃত সিরাপের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ হাজার ৫০০ টাকা।
​বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও সকল ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এ চালানটি আটক করা সম্ভব হয়।
​সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান ও মাদক নির্মূলে এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ জব্দ

Update Time : ০৩:২৮:৫০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬