বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে মশক নিধন ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত
- Update Time : ০৮:৫১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- / ১৯ Time View

কেন্দ্র ঘোষিত সপ্তাহব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা কর্মসূচি ও জনদুর্ভোগ লাঘবের অংশ হিসেবে মশক নিধন অভিযান এবং লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগরী উত্তর।
দেশব্যাপী চলমান এই সচেতনতামূলক কর্মসূচির আওতায় ডেঙ্গুর বিস্তার রোধ এবং সাধারণ মানুষকে স্বাস্থ্যসচেতন করে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন এলাকায় মশার লার্ভা ধ্বংসের লক্ষ্যে স্প্রে ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি ডেঙ্গু জ্বর প্রতিরোধে করণীয় বিষয়াদি সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
দলীয় নেতৃবৃন্দ জানান, জনগণের জানমালের নিরাপত্তা ও স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করা সামাজিক দায়িত্বের অংশ। ডেঙ্গুর প্রকোপ থেকে নগরবাসীকে রক্ষা করতে এবং জনসচেতনতা সৃষ্টিতে জামায়াতে ইসলামীর এ ধরনের জনকল্যাণমূলক ও সামাজিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগরী উত্তর, ডেঙ্গু প্রতিরোধ, মশক নিধন, লিফলেট বিতরণ, জনসচেতনতা কর্মসূচি, ঢাকা সংবাদ, বাংলাদেশ নিউজ


















