বেলকুচিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হানা, দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা।
- Update Time : ১২:৩১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
- / ২৪ Time View

কে, এম রিমান ইসলাম স্টাফ রিপোর্টার (সিরাজগঞ্জ)
প্রতিনিধি :
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক বেলকুচি উপজেলার তামাই এলাকায় অবস্থিত কার্নেল বেকারিতে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জনাব ইসরাত জাহান, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বেলকুচি এঁর নেতৃত্বে অভিযানে বেকারি পণ্যের মোড়কে লেবেল যথাযথভাবে ব্যবহার না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন-সহ বিভিন্ন অনিয়মে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কার্নেল বেকারির মালিক মো: এনামুল কবিরকে ৫০,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়।
অপরদিকে দুপুর ১২:৩০ মিনিটে সমেশপুর বাজারে জনাব মো: সোহেল শেখ, সহকারী পরিচালক, সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিদপ্তরের নেতৃত্বে পৃথক অভিযানে ভোজ্য তেল, চিনি ও নিত্যপণ্যের বাজারদর ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। ভোক্তা পর্যায়ে নির্ধারিত মূল্যের বেশি দামে জীবন ব্র্যান্ডের বোতলজাত ভোজ্য তেল সয়াবিন, পাম তেল বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স আল্লার দান এন্টারপ্রাইজ, সমেশপুর বাজার এর মালিক মো: ইউনুস আলীকে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানের পাশাপাশি বেশ কিছু বাজারেও নিত্য পণ্যের বাজার দর ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জনাব গৌতম কুমার সাহা, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইন-শৃঙ্খলা বাহিনী পুলিশ ও ব্যাটেলিয়ন আনসার সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।


























