মেয়েকে হত্যার দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড, ১ লাখ টাকা জরিমানা
- Update Time : ১১:৩৩:২৩ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / ১২ Time View

মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামে নিজ কন্যা ববিতাকে হত্যার দায়ে পিতা বজলুর রহমানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালত। সাজাপ্রাপ্ত বজলুর রহমানকে একই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে; জরিমানা অনাদায়ে তাকে আরও ৬ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
মামলার বিবরণ ও তদন্ত সূত্রে জানা যায়, ঘটনাটি ২০২১ সালের ২৫ মার্চের। ভৈরব নদ থেকে বস্তাবন্দি অবস্থায় এক অজ্ঞাতনামা নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে নিবিড় তদন্তের মাধ্যমে লাশটি কুলবাড়িয়া গ্রামের ববিতার বলে শনাক্ত করা হয় এবং হত্যাকাণ্ডে তার নিজ বাবা বজলুর রহমানের সম্পৃক্ততা উঠে আসে।
মামলার বিচারিক প্রক্রিয়ায় আদালত মোট ২১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য-প্রমাণ ও শুনানির চূড়ান্ত পর্যায়ে অভিযুক্তের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে এই মেয়াদে দণ্ড প্রদান করেন।

























