মেহেরপুরে কন্যাসন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার
- Update Time : ১০:৪০:১৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
- / ২৩ Time View

মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের রায়পুর গ্রাম থেকে কন্যাসন্তানসহ রুবিনা নামের এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। গত ৫ সেপ্টেম্বর বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফিরে আসেননি। এ ঘটনায় তাঁর পরিবার চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে।
পারিবারিক সূত্রে জানা যায়, রায়পুর গ্রামের হঠাৎপাড়ার বাসিন্দা রবিউলের মেয়ে রুবিনা গত ৫ সেপ্টেম্বর কন্যাসন্তানকে সাথে নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তাঁদের দুজনেরই কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তাঁদের খোঁজ মেলেনি।
কোনো সহৃদয় ব্যক্তি রুবিনা ও তাঁর কন্যাসন্তানের সন্ধান পেয়ে থাকলে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।
জরুরি যোগাযোগ: ০১৩২০৪৬২১৫৫
নিখোঁজ মা ও সন্তানের সন্ধান পেতে পরিবারটি স্থানীয় প্রশাসনসহ সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেছে।
প্রতিবেদক: রনি আহমেদ
মেহেরপুর প্রতিনিধি, দৈনিক জনতার খবর



















