০২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লৌহজংয়ে ৩০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ফৌজি হাসান খান রিকু লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
  • Update Time : ১১:৩৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • / ১৫ Time View

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ৩০০ পিস ইয়াবাসহ মো. গাজী আশিক (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শুক্রবার (০৯ অক্টোবর) লৌহজং থানার গোয়ালীমান্দ্রা এলাকার একটি পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত গাজী আশিক মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার যশলদিয়া এলাকার মৃত গাজী আতাউর রহমানের ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলে জেলা পুলিশ সুপারের কঠোর নির্দেশনা রয়েছে। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার এসআই মোহাম্মদ কামরুল হাসানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম লৌহজংয়ের গোয়ালীমান্দ্রা এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় পুন্নির মুদি দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে সন্দেহভাজন হিসেবে গাজী আশিককে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

লৌহজংয়ে ৩০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

Update Time : ১১:৩৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬