০৪:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে ২৩টি নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ছাগল বিতরণ করল দোস্ত এইড

Reporter Name
  • Update Time : ০১:০৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / ১০ Time View

​নকলা (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নকলা উপজেলায় ২৩টি নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার আত্মনির্ভরশীলতা বৃদ্ধি ও সহায়তার লক্ষ্যে ২৩টি ছাগল উপহার প্রদান করা হয়েছে। সামাজিক ও মানবিক সংস্থা ‘দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’র উদ্যোগে ও সহযোগিতায় এই জীবনজীবিকা সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।
​সম্প্রতি আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মাদ্রাসা ও এতিমখানা কর্তৃপক্ষের হাতে আনুষ্ঠানিকভাবে এই ছাগলগুলো তুলে দেওয়া হয়।
​প্রতিষ্ঠানগুলোর নিজস্ব আয় ও সাবলম্বিতা বাড়াতে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সুধী সমাজ ও মাদ্রাসা কর্তৃপক্ষ। এ সময় দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির স্থানীয় প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও এতিমখানার পরিচালকরা উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

শেরপুরে ২৩টি নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ছাগল বিতরণ করল দোস্ত এইড

Update Time : ০১:০৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬