ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ হাটের অবকাঠামো উন্নয়নের বিষয়ে পরামর্শ সভা
- Update Time : ০৯:০০:৫০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- / ৯ Time View

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ হাটের অবকাঠামো উন্নয়নের বিষয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বর্তমান সরকারের হাট-বাজারের অবকাঠামো উন্নয়ন বাজেটেের মাধ্যমিক বাংলাদেশ সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাসার এর পক্ষ প্রস্তাবনায় বাজারের ড্রেনেজ ব্যবস্থা, টয়লেটিং ব্যবস্থা,বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন,সিসি ক্যামেরা, লাইটিং, রোড নির্মাণ ও সংস্কার সহ উন্নয়ন বাজেট পাওয়ার বিষয় আশ্বস্ত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মাওলানা মোঃ আজিজুর রহমান। তিনি বলেন কালিগঞ্জ আশাশনি দুইটি উপজেলার বাজার ব্যবস্থাপনা উন্নয়নের জন্য এমপি সাহেব দশ কোটি টাকার বরাদ্দের বিষয়ে আশ্বস্ত করেছেন। ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ হাট বাজারের পূর্বের এবং বর্তমান অবকাঠামোর উন্নয়নের জন্য একটা সন্তুষ্ট জনক বাজেট দেওয়ার বিষয়ে তিনি আশ্বস্ত করেছেন। বৃহত্তর বাজারের সকল সম্মানিত ব্যবসায়ীবৃন্দের হাটের ঐতিহ্যকে ধরে রাখার জন্য সকলের স্ব স্ব অবস্থান থেকে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান।১৭ আগস্ট সোমবার বিকেল সাড়ে পাঁচটায় ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির কার্যালয়ে হাট বাজারের প্রবীণ ব্যবসায়ী বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ বদরুর রহমান গাইনের সভাপতিত্বে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সহকারি অধ্যাপক মোঃ আনিসুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আজিজুর রহমান। বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা শাখার ইউনিয়ন যুগ্ন আহবায়ক ও জেলা কমিটির সদস্য শেখ নুরুজ্জামান,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু,তারালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর নেতা মোঃ আব্দুল গফুর,ইউনিয়ন বিএনপি’র সভাপতি শেখ নাজমুল ইসলাম বাবু,জামায়াতে ইসলামীর ইউনিয়ন সেক্রেটারি মোঃ আজগার আলী,বিএনপি নেতা এস এম বাবু প্রমুখ।নির্বাচন পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ ও ব্যবসায়ীবৃন্দের উপস্থিতিতে ১৮ আগস্ট মঙ্গলবার সকাল আটটায় উপজেলা প্রকৌশলীকে সাথে নিয়ে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের নেতৃত্বে হাট বাজারের নেতৃবৃন্দ হাটের অবকাঠামো উন্নয়নের সম্ভাব্য স্থানগুলো সরোজমিনে পরিদর্শন করার বিষয়ে সবাই একমত পোষণ করেন।
ছবিঃ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ হাটের অবকাঠামো উন্নয়নের বিষয়ে পরামর্শ সভায় প্রধান অতীতের বক্তব্য রাখছেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ আজিজুর রহমান।



















