১১:৫২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কর্ণফুলীতে গাউসিয়া কমিটির স্বাগত র‍্যালি অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার চট্টগ্রাম
  • Update Time : ০৯:০৯:০৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • / ২২ Time View

পবিত্র মাহে রবিউল আউয়াল শরীফের শুভাগমন উপলক্ষে গাউসিয়া কমিটি বাংলাদেশ কর্ণফুলী থানা আহ্বায়ক কমিটির উদ্যোগে বর্ণাঢ্য স্বাগত র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ইং, কর্ণফুলীর মইজ্জ্যার টেক গোল চত্বর থেকে শুরু হওয়া এই স্বাগত র‍্যালিটি প্রদক্ষিণ করে কলেজ বাজারস্থ আব্দুল জলিল চৌধুরী কলেজ সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়।

র‍্যালিতে বিপুলসংখ্যক আশেকে রাসুল, গাউসিয়া কমিটির নেতাকর্মী, ওলামায়ে কেরাম এবং সর্বস্তরের সুন্নী জনতা অংশগ্রহণ করেন। এ সময় ধর্মীয় নানা স্লোগান ও ভালোবাসার বহিঃপ্রকাশো পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

স্বাগত র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সাবেক চেয়ারম্যান এবং আঞ্জুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের কেবিনেট মেম্বার আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনার।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সাবেক যুগ্ম-মহাসচিব আলহাজ্ব মুহাম্মদ মাহাবুবুল হক খান।

এ সময় উপস্থিত ছিলেন কর্ণফুলী থানা আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ, ও বিভিন্ন প্রতিনিধিরা। পাশাপাশি কর্ণফুলী থানার আওতাধীন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত গাউসিয়া কমিটির দায়িত্বশীল কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং সম্মানিত ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

বর্ণাঢ্য এই স্বাগত র‍্যালিতে মানুষের ব্যাপক উপস্থিতিতে পুরো আয়োজনটি যেন আশেকে রাসুলদের এক মিলনমেলায় পরিণত হয়।

র‍্যালির সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কর্ণফুলী থানা আহ্বায়ক কমিটির সভাপতি মাওলানা মোঃ ইয়াকুব আলী।

আয়োজকদের পক্ষ থেকে র‍্যালিতে অংশগ্রহণকারী প্রশাসনের সদস্য, সাংবাদিক ও গণমাধ্যমকর্মী, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত গাউসিয়ান ভাই, ওলামায়ে কেরাম এবং সর্বস্তরের সুন্নী জনতার প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

কর্ণফুলীতে গাউসিয়া কমিটির স্বাগত র‍্যালি অনুষ্ঠিত

Update Time : ০৯:০৯:০৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬