০৮:২৭ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চন্দনাইশে খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির উদ্যোগে আলস্পিক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : ১০:২৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • / ৩৮ Time View

চট্টগ্রামের চন্দনাইশে খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির উদ্যোগে ‘আলস্পিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর প্রথম আসর অনুষ্ঠিত হয়েছে। যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ আয়োজন করা হয়।

সম্প্রতি চন্দনাইশের বরুমতি ব্রিজ সংলগ্ন উত্তর-পূর্ব পার্শ্বের মাঠে আয়োজিত টুর্নামেন্টকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সামাজিকভাবে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এ ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড, হাশিমপুর, চন্দনাইশের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী আব্দুল্লাহ আল ফাহিম।

টুর্নামেন্টে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য এবং সাবেক সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রযুক্তি দল ফয়সাল সিকদার সোহান।

আয়োজকরা জানান, স্থানীয়দের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সহযোগিতায় টুর্নামেন্টটি প্রাণবন্ত হয়ে ওঠে। ভবিষ্যতেও যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত রাখতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

টুর্নামেন্টটি আয়োজন করে খুনিয়া পাড়া ইয়াং সোসাইটি, হাশিমপুর, চন্দনাইশ, চট্টগ্রাম।

Tag :

Please Share This Post in Your Social Media

চন্দনাইশে খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির উদ্যোগে আলস্পিক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

Update Time : ১০:২৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬