০৫:৫১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বতীপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে সাবল দিয়ে পিটিয়ে হত্যা, স্বামী আটক

মোঃ মেহেদী হাসান, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
  • Update Time : ০৪:০৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৮ Time View

দিনাজপুরের পার্বতীপুরে পারিবারিক বিরোধের জেরে ফাল্গুনী রায় (২৪) নামের এক গৃহবধূকে লোহার সাবল দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।
​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে স্বামী লোহার সাবল দিয়ে ফাল্গুনী রায়ের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
​নিহত ফাল্গুনী রায়ের মাত্র পাঁচ মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। কোলজুড়ে থাকা অবুঝ শিশুটিকে রেখে মায়ের এমন করুণ মৃত্যু এবং স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
​এ হত্যাকাণ্ডের ঘটনায় থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত স্বামীকে ইতোমধ্যে আটক করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

পার্বতীপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে সাবল দিয়ে পিটিয়ে হত্যা, স্বামী আটক

Update Time : ০৪:০৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬