০৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মোংলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত:

শাওন আকবার শান্ত মোংলা প্রতিনিধি:
  • Update Time : ০৫:০০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • / ২১ Time View

বাগেরহাটের মোংলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মোংলা উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি এবং আগুনে ক্ষতি থেকে বাঁচার উপায় নিয়ে একটি সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ চত্বরের সামনে এসব কর্মসূচির আয়োজন করা হয়। র‍্যালিটি পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও সুশীল সমাজের অংশগ্রহণে অগ্নিকাণ্ড রোধ এবং আগুন থেকে জীবন ও সম্পদ সুরক্ষার বিভিন্ন কৌশল নিয়ে একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাফর রানা, উপজেলা সমবায় কর্মকর্তা মো. জোবায়ের হোসেন এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ-এর মোংলা সমন্বয়কারী মো. নূর আলম শেখ সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় নানা পেশার মানুষ।

মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমি জানান, উপকূলীয় অঞ্চল হিসেবে মোংলা সবসময়ই দুর্যোগের ঝুঁকিতে থাকে। দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতা ও পূর্বপ্রস্তুতির কোনো বিকল্প নেই। বিশেষ করে অগ্নিদুর্ঘটনা মোকাবিলায় সাধারণ মানুষকে সতর্ক ও প্রস্তুত থাকার আহ্বান জানান।#

Tag :

Please Share This Post in Your Social Media

মোংলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত:

Update Time : ০৫:০০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬