ঈদগাঁওয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত
- Update Time : ০৫:১৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
- / ১৭ Time View

আজ ১৩ অক্টোবর, রোজ মঙ্গলবার কক্সবাজারের ঈদগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে “আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬” যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসার জনাব মংচিংনু মারমা’র সভাপতিত্বে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে আমাদের ঈদগাঁও উপজেলা বন্যা, পাহাড় ধস এবং ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকে। দুর্যোগকে সম্পূর্ণভাবে রোধ করা আমাদের পক্ষে সম্ভব নয়।
তবে সঠিক পূর্বপ্রস্তুতি, সচেতনতা এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা দুর্যোগের ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে পারি।
তিনি উপজেলার প্রতিটি নাগরিক, স্বেচ্ছাসেবক এবং সচেতন তরুণ সমাজকে আহ্বান জানিয়ে বলেন, আপনারা সরকারি নির্দেশনা মেনে চলুন, গাছ লাগান, অপরিকল্পিতভাবে পাহাড় কাটা ও জলাশয় ভরাট বন্ধ করুন এবং দুর্যোগের সময়ে একে অপরের পাশে দাঁড়ান।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকগণ উপস্থিত ছিলেন।



















