মোংলায় উপকূলীয় পরিবেশ রক্ষায় সরকারি সেবাদাতাদের ভূমিকা বাড়াতে কর্মশালা অনুষ্ঠিত
- Update Time : ০৪:২৮:২৭ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / ৩৪ Time View

মোংলা প্রতিনিধি:
মোংলায় উপকূলীয় পরিবেশ ও সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় সরকারি সেবা প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব ও করণীয় বাড়ানোর লক্ষ্যে এক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’-এর ফিশনেট প্রকল্পের উদ্যোগে, ওশান গ্রান্টস প্রোগ্রাম এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট-এর আর্থিক সহায়তায় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী। প্রধান অতিথির বক্তব্যে তিনি উপকূলীয় বাস্তুতন্ত্র রক্ষা ও জেলেদের জীবনমান উন্নয়নে সরকারি দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
জুবায়ের হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা
মোঃ নাজমুল হক, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার
ইশরাত জাহান, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা
মোঃ হামিদুর রহমান, বন কর্মকর্তা (চাঁদপাই রেঞ্জ)
মোখলেছুর রহমান কামাল, এরিয়া ম্যানেজার, উত্তরণ
মোঃ মিন্টু রহমান, ফিল্ড ফ্যাসিলিটেটর, ফিশনেট প্রকল্প
কর্মশালায় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং জেলে সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন। সমুদ্র ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ফিশনেট প্রকল্পের নানামুখী কার্যক্রমের প্রসংসা করে বক্তারা ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ জোরদার করার আহ্বান জানান।



















