০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মোংলায় উপকূলীয় পরিবেশ রক্ষায় সরকারি সেবাদাতাদের ভূমিকা বাড়াতে কর্মশালা অনুষ্ঠিত

রিপোর্টার শাওন আকবার শান্ত
  • Update Time : ০৪:২৮:২৭ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৮ Time View

​মোংলা প্রতিনিধি:
​মোংলায় উপকূলীয় পরিবেশ ও সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় সরকারি সেবা প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব ও করণীয় বাড়ানোর লক্ষ্যে এক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
​বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’-এর ফিশনেট প্রকল্পের উদ্যোগে, ওশান গ্রান্টস প্রোগ্রাম এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট-এর আর্থিক সহায়তায় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী। প্রধান অতিথির বক্তব্যে তিনি উপকূলীয় বাস্তুতন্ত্র রক্ষা ও জেলেদের জীবনমান উন্নয়নে সরকারি দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
​জুবায়ের হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা
​মোঃ নাজমুল হক, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার
​ইশরাত জাহান, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা
​মোঃ হামিদুর রহমান, বন কর্মকর্তা (চাঁদপাই রেঞ্জ)
​মোখলেছুর রহমান কামাল, এরিয়া ম্যানেজার, উত্তরণ
​মোঃ মিন্টু রহমান, ফিল্ড ফ্যাসিলিটেটর, ফিশনেট প্রকল্প
​কর্মশালায় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং জেলে সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন। সমুদ্র ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ফিশনেট প্রকল্পের নানামুখী কার্যক্রমের প্রসংসা করে বক্তারা ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ জোরদার করার আহ্বান জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

মোংলায় উপকূলীয় পরিবেশ রক্ষায় সরকারি সেবাদাতাদের ভূমিকা বাড়াতে কর্মশালা অনুষ্ঠিত

Update Time : ০৪:২৮:২৭ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬