০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কাজিপুরে সার বিতরণ কার্যক্রম পরিদর্শনে ইউএনও শাহনাজ পারভীন
রিপোর্টার আব্দুল মোমেন ইসলাম
- Update Time : ০৪:০০:৫২ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / ১৬ Time View

কাজিপুর উপজেলার কৃষকদের মাঝে সার বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন হচ্ছে কিনা তা যাচাই করতে আকস্মিক মাঠপর্যায়ে নামলেন উপজেলা প্রশাসন।
উপজেলার বিভিন্ন ডিলার পয়েন্ট পরিদর্শন করেছেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহনাজ পারভীন। পরিদর্শনকালে তিনি ডিলারদের মজুত রেজিস্টার, বিক্রি রসিদ এবং নির্ধারিত মূল্যে সার বিক্রি হচ্ছে কিনা তা সরেজমিনে খতিয়ে দেখেন। ডিলারদের কৃষকদের স্বার্থে সরকারের নির্দেশনা অনুযায়ী সঠিক দামে ও সঠিক মাপে সার বিতরণের কড়া নির্দেশনা প্রদান করা হয়।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম সহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। কৃষকরা যাতে সার সংকটে না পড়েন বা ডিলাররা কোনো ধরনের অনিয়ম করতে না পারেন, সে লক্ষ্যে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।
Tag :



















