০৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিমুলদাইড় বাজারের ছালাভরা ও সাতকয়া রোড সংস্কারে সাংসদ সেলিম রেজার আশু হস্তক্ষেপ কামনা

রিপোর্টার আব্দুল মোমেন
  • Update Time : ০৪:৩৭:১৮ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ২১ Time View

​কাজিপুর উপজেলার শিমুলদাইড় বাজার থেকে ছালাভরা ও সাতকয়াগামী সড়কটি বর্তমানে খানাখন্দে ভরে গিয়ে চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে সৃষ্টি হচ্ছে দীর্ঘমেয়াদী জলাবদ্ধতার। পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা না থাকায় ছোট-বড় সব ধরনের যানবাহন ও সাধারণ পথচারীদের ভোগান্তি এখন চরমে।
​জনদুর্ভোগ লাঘবে অনতিবিলম্বে রাস্তাটির ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ সার্বিক পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী। চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের মাধ্যমে কাজিপুরের মাননীয় সংসদ সদস্য মোঃ সেলিম রেজা মহোদয়ের সদয় দৃষ্টি ও দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আকুল আবেদন জানিয়েছেন তারা।

Tag :

Please Share This Post in Your Social Media

শিমুলদাইড় বাজারের ছালাভরা ও সাতকয়া রোড সংস্কারে সাংসদ সেলিম রেজার আশু হস্তক্ষেপ কামনা

Update Time : ০৪:৩৭:১৮ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬