১১:২৭ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মোহাম্মদপুরে লাইসেন্সবিহীন সরিষার তেল কারখানা ও প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা—বিএসটিআইয়ের মোবাইল কোর্ট পরিচালনা

আব্দুর রহিম ঢাকা উত্তর সিটি রিপোর্টার
  • Update Time : ১২:৫৯:০০ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / ৪১ Time View

লাইসেন্স ছাড়াই অবৈধভাবে সরিষার তেল উৎপাদন ও বাজারজাত করায় ঢাকার মোহাম্মদপুর থানাধীন বসিলা এলাকায় একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। অভিযানে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
​মঙ্গলবার (০৬ অক্টোবর ২০২৬) বিএসটিআইয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবেকুন নাহার-এর নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
​অভিযান সূত্রে জানা যায়, মোহাম্মদপুরের বছিলা হাইস্কুল সংলগ্ন, বসিলা সিটি ডেভেলপার এলাকার রোড-৪, হাউজ-১ এর ‘বসিলা সরিষা মিল’ নামক প্রতিষ্ঠানটি কোনো প্রকার বৈধ সিএম লাইসেন্স গ্রহণ ছাড়াই দীর্ঘদিন ধরে সরিষার তেল উৎপাদন এবং বিপণন করে আসছিল। বিষয়টি প্রমাণিত হওয়ায় ‘বিএসটিআই আইন, ২০১৮’ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩০,০০০.০০ (ত্রিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
​পাশাপাশি, দ্রুততম সময়ের মধ্যে কারখানার সার্বিক পরিবেশ উন্নত করে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন লাইসেন্স সংগ্রহপূর্বক আইনসম্মতভাবে পণ্য উৎপাদন নিশ্চিত করার কঠোর নির্দেশ প্রদান করা হয়।
​উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে বিএসটিআই, ঢাকার ফিল্ড অফিসার (সিএম) জনাব আলী আকবর সোহেল এবং পরীক্ষক (মেট্রোলজি) জনাব আব্দুল্ল আল কাফি দায়িত্ব পালন করেন।
​ভোক্তা সাধারণের অধিকার সুরক্ষা এবং ভেজাল প্রতিরোধে জনস্বার্থে বিএসটিআইয়ের এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

মোহাম্মদপুরে লাইসেন্সবিহীন সরিষার তেল কারখানা ও প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা—বিএসটিআইয়ের মোবাইল কোর্ট পরিচালনা

Update Time : ১২:৫৯:০০ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬