০১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীর পাংশায় সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের আঘাতে নারীর মৃত্যু*

Reporter Name
  • Update Time : ১০:০৫:১১ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৭ Time View

শাওন আকবার শান্ত :মোংলা

রাজবাড়ীর পাংশায় একমাত্র ছেলেকে রক্ষা করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মনিরা খাতুন (২৫) নামের এক নারী প্রাণ হারিয়েছেন। এই দুর্ঘটনায় তার ৩ বছরের ছেলে ইভান গুরুতর জখম হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার মাছপাড়া রেলগেট এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মনিরা খাতুন মাছপাড়া ইউনিয়নের কানুখালী গ্রামের আজম প্রামাণিকের স্ত্রী।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, মনিরা খাতুনের ছেলে ইভান বাড়ির পাশের রেললাইনের ওপর ছাতা নিয়ে বসে ছিল। হঠাৎ ট্রেন আসার আওয়াজ পেয়ে সন্তানকে বাঁচাতে দৌড়ে যান মনিরা। সে সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ইভানকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান ডাক্তাররা।

হৃদয়বিদারক এই ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এ প্রসঙ্গে রাজবাড়ী জিআরপি থানা পুলিশ জানিয়েছে, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

রাজবাড়ীর পাংশায় সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের আঘাতে নারীর মৃত্যু*

Update Time : ১০:০৫:১১ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬