১২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

Reporter Name
  • Update Time : ১১:১৫:২৮ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৬ Time View

মোঃ মেহেদী হাসান ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের ফুলবাড়ীতে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে কীর্তন, পূজা-অর্চনা,উৎসব ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার ৪ সেপ্টেম্বর সকালে ফুলবাড়ী কেন্দ্রীয় শিবমন্দিরে এ আয়োজন করা হয়। সকাল থেকেই সনাতন ধর্মাবলম্বী ভক্তরা মন্দিরে সমবেত হয়ে কীর্তন ও পূজা-অর্চনায় অংশ নেন।সকাল সাড়ে ১০টায় ভক্তদের অংশগ্রহণে মন্দির প্রাঙ্গণ থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়, শোভাযাত্রাটি পুরো শহর প্রদক্ষিণ করে আবারো শিব মন্দিরে এসে শেষ হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক আনন্দ কুমার গুপ্তর সভাপতিত্বে শোভাযাত্রায় অংশ নেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, পূজা উদযাপন ,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল হক নাজিম, ফুলবাড়ী পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক মানিক মন্ডল, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুব আলম মিলনসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ভক্তরা।শোভাযাত্রা শেষে শ্রীকৃষ্ণের জীবন, কর্ম ও ধর্মীয় আদর্শের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন পুরোহিতরা।

Tag :

Please Share This Post in Your Social Media

ফুলবাড়ীতে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

Update Time : ১১:১৫:২৮ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬