০৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রায়গঞ্জের ধানগড়ায় ১০০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ

রিপোর্টার জাকিরুল্লাহ
  • Update Time : ০৩:১৯:২৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / ২৫ Time View

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা

সিরাজগঞ্জের রায়গঞ্জে অভিযান চালিয়ে প্রায় ১০০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করে ধ্বংস করেছে উপজেলা মৎস্য অফিস।

বুধবার (১৯ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে রায়গঞ্জ পৌরসভার ধানগড়া মৎস্য আড়তে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।

এ সময় আড়তে বিক্রির জন্য রাখা প্রায় ১০০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়। তবে মাছ বিক্রেতাকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। জব্দকৃত মাছগুলো রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আসা হলে, সেখানে মাছগুলো কেটে মাটিতে পুঁতে ফেলে ধ্বংস করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ দেশীয় মাছের জন্য অত্যন্ত ক্ষতিকর। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালিয়ে প্রায় ১০০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ করা হয়েছে। পরে মাছগুলো কেটে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়। নিষিদ্ধ এ মাছের বিক্রি ও বাজারজাতকরণের বিরুদ্ধে আগামীতেও উপজেলা মৎস্য অফিসের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানের সময় রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

মোঃ জাকি উল্লাহ, রায়গঞ্জ, সিরাজগঞ্জ

Tag :

Please Share This Post in Your Social Media

রায়গঞ্জের ধানগড়ায় ১০০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ

Update Time : ০৩:১৯:২৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬