সাতক্ষীরায় জামায়াতের প্রবীণ মহিলা রোকন জোহরা খাতুনের ইন্তেকাল, জামায়াতের শোক প্রকাশ।
- Update Time : ০৭:২৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- / ৩০ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের প্রবীণ মহিলা রোকন জোহরা খাতুন আর নেই। বার্ধক্যজনিত কারণে সোমবার (৫ অক্টোবর, ২০২৬) রাত ৯:৪৫ মিনিটে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।মরহুমার পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি সন্তান-সন্ততি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।মরহুমের জানাজার নামাজ তাঁর নিজ এলাকা বাগানবাড়ী সংলগ্ন ঐতিহ্যবাহী বাগানবাড়ী ওসমানীয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে উপস্থিত ছিলেন বাংলাদেশ জেলা জামাতের নায়েবে আমির অধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, বাংলাদেশ জেলা জামাতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষপক ওমর ফারুক, অধ্যক্ষ ওবায়দুল্লাহ, শহর নায়েবে আমির মাওলানা মুস্তাফিজুর রহমান ৩ নম্বার ওয়ার্ডের আমির ইব্রাহিম খলিল সহ জেলা জামাতের নেতৃবৃন্দ ও আরো উপস্থিত ছিলেন ৩ নম্বার ওয়ার্ডের কাউন্সিলার আইনুল ইসলাম (নান্টা) জানাজার নামাজে ইমামতি করেন মাওলানা মুস্তাফিজুর রহমান।
জানাজা শেষে স্থানীয় জাহানাবাজ খাদিজাতুল কবরা সরকারী কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মরহুমার আত্মীয়-স্বজনসহ বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।
মরহুমার রুহের মাগফিরাত কামনা করে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। মহান আল্লাহ তাআলা যেন তাঁর সকল ভালো কাজগুলোকে কবুল করে তাঁকে জান্নাতুল ফেরদাউস নসীব করেন—আমিন




















