ঈদগাঁওর দারুসসালাম দাখিল মাদ্রাসার ২০২৭ ব্যাচের নির্বাচনী পরীক্ষা শুরু: শিক্ষার্থীদের জন্য দেশবাসীর দোয়া কামনা
- Update Time : ০৮:৩৩:১২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
- / ৪৩ Time View

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দারুসসালাম দাখিল মাদ্রাসার ২০২৭ ব্যাচের নির্বাচনী পরীক্ষা আজ ১১ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
আজ সকাল থেকেই উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষার্থীরা নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হয়। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্তভাবে সম্পন্ন করতে মাদ্রাসার শিক্ষকমন্ডলী ও কতৃপক্ষ সকল প্রস্তুতি গ্রহণ করেছেন।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে অংশগ্রহণকারী সকল ছাত্র-ছাত্রীর সর্বোচ্চ সফলতা কামনা করা হয়েছে। পাশাপাশি, শিক্ষার্থীরা যেন পরীক্ষায় নিজেদের সেরাটা দিয়ে চমৎকার ফলাফল অর্জন করতে পারে এবং প্রতিষ্ঠানের সুনাম আরও উজ্জ্বল করতে পারে, সেজন্য সকলের নিকট আন্তরিক দোয়া প্রার্থনা করা হয়েছে।
আল্লাহ তা’আলা আমাদের সকল পরীক্ষার্থীকে মেধা ও যোগ্যতার সাথে সর্বোচ্চ সফলতা অর্জন করার তাওফিক দান করুন—আমিন।



















