০৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

​রূপগঞ্জে গৃহকর্মী রাবেয়া হত্যা: প্রধান অভিযুক্ত সারোয়ার গ্রেফতার, আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি

মোঃ মাসুম মিয়া স্টাফ রিপোর্টার।
  • Update Time : ০৮:৩৬:৪০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • / ২২ Time View

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঞ্চল্যকর গৃহকর্মী রাবেয়া খাতুন (৪০) হত্যা ও ধর্ষণ মামলার প্রধান আসামি সারোয়ার জাহান সাগরকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১১ অক্টোবর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নাওড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
​গ্রেফতারকৃত সারোয়ার জাহান সাগর চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার নাচোল গ্রামের আব্দুর রহিমের ছেলে। অন্যদিকে, নিহত রাবেয়া খাতুনের বাড়ি ভোলা সদর থানার ভেদুরিয়া ইউনিয়নের চররমেশ এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে রূপগঞ্জের নাওড়া গ্রামে সপরিবারে ভাড়ায় বসবাস করে আসছিলেন।
​ঘটনার বিবরণ
​পুলিশ জানায়, গত ৪ অক্টোবর কাজ শেষে বাসায় ফেরার পথে গৃহকর্মী রাবেয়া খাতুনের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। পরে তার মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করা হয় এবং একপর্যায়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। ঘটনার পরদিন ৫ অক্টোবর রূপগঞ্জের জলসিঁড়ি আবাসন প্রকল্পের ১২ নম্বর সেক্টরের ১০৭ নম্বর রোডের একটি ঝোপের ভিতর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
​মামলার বিবরণ ও আইনি পদক্ষেপ
​এ ঘটনায় নিহতের ছেলে শাহীন মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং হত্যা মামলা দায়ের করেন।
​রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হলে তিনি গৃহকর্মী রাবেয়া খাতুনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

​রূপগঞ্জে গৃহকর্মী রাবেয়া হত্যা: প্রধান অভিযুক্ত সারোয়ার গ্রেফতার, আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি

Update Time : ০৮:৩৬:৪০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬