০৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা: ৫৬৭ মণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি।

Reporter Name
  • Update Time : ১০:৩৯:১২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • / ১৭ Time View

কুড়িগ্রামে আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
প্রশাসন সূত্রে জানা গেছে, এ বছর জেলার ৯টি উপজেলা ও ৩টি পৌরসভায় মোট ৫৬৭টি পূজামণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এসব মণ্ডপের নিরাপত্তা, যানজট নিরসন ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে সভায় আলোচনা হয়।
সভায় বক্তব্য দেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম ও কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। এ ছাড়া পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, জেলা বিএনপি ও জামায়াতের প্রতিনিধিসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে দুর্গোৎসব উদযাপনে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা: ৫৬৭ মণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি।

Update Time : ১০:৩৯:১২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬