০৯:০০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় ব্যাগভর্তি ১০ কেজি গাঁজা উদ্ধার, র‍্যাবের হাতে গ্রেপ্তার ১

মোঃ বাদশা মিয়া সিনিয়র স্টাফ রিপোর্টার
  • Update Time : ০৬:৫৮:০৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৩ Time View

সড়কের পাশে সন্দেহজনকভাবে অবস্থান করছিলেন এক ব্যক্তি। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে মিলেছে ১০ কেজি গাঁজা। ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নয়নপুর বাজার এলাকায়।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে মো. হেলাল মিয়া (৪৭) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে র‍্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি অভিযানিক দল।
র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কসবা থানার বায়েক ইউনিয়ন পরিষদের সামনে পাকা সড়কের ওপর কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন। বিষয়টি জানতে পেরে র‍্যাবের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে।
র‍্যাব সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে হেলাল মিয়া পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে তাকে আটক করা হয়। এ সময় তার পিঠে থাকা একটি ব্যাগ ও হাতে থাকা সাদা প্লাস্টিকের ব্যাগে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে নীল পলিথিনের ওপর খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হেলাল মিয়া কসবা উপজেলার সান্দ্রপুর এলাকার হাবিবুর রহমানের ছেলে। র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিলেন বলে জানিয়েছেন। তবে জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
র‍্যাব-৯ জানায়, উদ্ধার করা গাঁজাসহ হেলাল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাকে কসবা থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকদ্রব্যের বিস্তার ঠেকাতে সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন স্থানে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‍্যাব-৯।
র‍্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

কসবায় ব্যাগভর্তি ১০ কেজি গাঁজা উদ্ধার, র‍্যাবের হাতে গ্রেপ্তার ১

Update Time : ০৬:৫৮:০৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬