জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের মেগা ফাইনাল: মুখোমুখি মেলান্দহ ও সরিষাবাড়ী
- Update Time : ০৬:৩৯:২৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / ২৯ Time View

জামালপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মহারণে আজ মুখোমুখি হতে যাচ্ছে টুর্নামেন্টের সেরা দুই দল মেলান্দহ ও সরিষাবাড়ী উপজেলা। শিরোপার রোমাঞ্চকর লড়াই দেখতে ফুটবলপ্রেমীদের চোখ এখন জামালপুর জেলা স্টেডিয়ামে।
ম্যাচ সংক্ষেপ:
টুর্নামেন্ট: জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (ফাইনাল)
প্রতিপক্ষ: মেলান্দহ উপজেলা বনাম সরিষাবাড়ী উপজেলা
সময়: আজ বিকেল ৩:০০ ঘটিকা
ভেন্যু: জামালপুর জেলা স্টেডিয়াম
মেলান্দহ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার ক্রীড়ামোদী সর্বস্তরের জনগণকে মাঠে উপস্থিত থেকে প্রিয় দলের জন্য শুভকামনা জানানোর বিশেষ আহ্বান জানানো হয়েছে। শিরোপা লড়াইয়ে কে হাসবে শেষ হাসি, তা দেখতে এখন মাঠের লড়াই শুরুর অপেক্ষা।এই মেগা ফাইনাল ঘিরে পুরো জেলায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ম্যাচটিকে কেন্দ্র করে সমর্থকদের মাঝেও ব্যাপক উত্তেজনা উদ্দীপনা দেখা গেছে। দর্শক গ্যালারিতে বসে সাধারণ মানুষের সাথে খেলা উপভোগ করবেন মাননীয় সংসদ সদস্য জনাব মোস্তাফিজুর রহমান বাবুল (এমপি)। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি মাঠের গ্যালারিতে থেকে মেলান্দহের জয় নিশ্চিতে সমর্থকদের মাঠে আসার আহ্বান জানান।
একই সাথে মেলান্দহ উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও স্থানীয়দের মাঠে উপস্থিত থেকে দলটির খেলোয়াড়দের উৎসাহিত করার জন্য বিশেষভাবে নিমন্ত্রণ জানানো হয়েছে।
শিরোপার জমজমাট লড়াই শেষে ট্রফি কার হাতে উঠছে—মেলান্দহ নাকি সরিষাবাড়ী, তা দেখতে মুখিয়ে আছে জামালপুরবাসী



















