হুইপ আখতারুজ্জামান মিয়াকে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম-এর ফুলেল শুভেচ্ছা
- Update Time : ০৬:৩৫:২০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / ১১ Time View

বাংলাদেশ জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, রংপুর পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) পরিচালনা বোর্ডের সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব মোঃ আখতারুজ্জামান মিয়া, এমপি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
সম্প্রতি দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর চিরিরবন্দর জোনাল অফিসে নবনিযুক্ত ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মহোদয় তাঁর কার্যালয়ে উপস্থিত হয়ে মান্যবর হুইপ মহোদয়কে এ শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ প্রদান করেন।
সাক্ষাৎকালে নবনিযুক্ত ডিজিএম চিরিরবন্দর জোনাল অফিসের বিদ্যুৎ সেবার মান বৃদ্ধি, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ এবং গ্রাহক ভোগান্তি নিরসনে তাঁর অঙ্গীকার ব্যক্ত করেন। হুইপ আখতারুজ্জামান মিয়া, এমপি মহোদয়ও নতুন ডিজিএম-কে আন্তরিক অভিনন্দন জানান এবং অঞ্চলের মানুষের সার্বিক সেবা নিশ্চিত করতে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।



















