০৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাথা গোঁজার ঠাঁই মিললেও জোটেনি অন্ন: আশ্রয়ণ প্রকল্পে অনাহারে দিন কাটছে ৭০ বছরের রেজিয়ার

বি এম তারেক তালুকদার, হবিগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : ০৭:৩৫:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ৩৬ Time View

​হবিগঞ্জের লাখাই উপজেলার ৩ নম্বর মুড়িয়াউক ইউনিয়নের মশাদিয়া গ্রামের সরকারি আশ্রয়ণ প্রকল্পে চরম মানবেতর দিন কাটাচ্ছেন প্রায় ৭০ বছর বয়সী ভূমিহীন বৃদ্ধা রেজিয়া খাতুন। জীবনের শেষ প্রান্তে এসে এক বেলা ডাল-ভাতের সংস্থান করাই এখন তার জন্য এক কঠিন লড়াই হয়ে দাঁড়িয়েছে।
​জানা গেছে, রেজিয়া খাতুনের মূল বসত ছিল তেঘরিয়া গ্রামে। স্বামী আবু কালামের মৃত্যুর পর তিনি সম্পূর্ণ নিরাশ্রয় ও একা হয়ে পড়েন। কোনো উপায় না পেয়ে মাথা গোঁজার ঠাঁই হিসেবে আশ্রয় নেন মশাদিয়া আশ্রয় কেন্দ্রের ৪ নম্বর ওয়ার্ডের একটি ঘরে। তবে মাথা গোঁজার ছাদ মিললেও এই বয়সে তার দেখভালের কেউ নেই।
​বয়সের ভার ও অসুস্থতায় নুয়ে পড়লেও এখন পর্যন্ত কোনো সরকারি সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আসতে পারেননি তিনি। মেলেনি বয়স্ক কিংবা বিধবা ভাতা, জোটেনি কোনো খাদ্য সহায়তার কার্ডও। প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা তো দূরের কথা, অনাহার-অর্ধাহারে দিন কাটানোই এখন তার প্রাত্যহিক বাস্তবতা।
​বৃদ্ধার এই দুর্দশা দেখে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল ও প্রতিবেশীরা। অবিলম্বে তাকে নিয়মিত ভাতার আওতায় এনে পুনর্বাসনের দাবি জানান তারা। জীবন সায়াহ্নে এসে একটু খেয়ে-পরে বেঁচে থাকার জন্য লাখাই উপজেলা প্রশাসন ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের জরুরি মানবিক হস্তক্ষেপ কামনা করছেন অসহায় রেজিয়া খাতুন।

Tag :

Please Share This Post in Your Social Media

মাথা গোঁজার ঠাঁই মিললেও জোটেনি অন্ন: আশ্রয়ণ প্রকল্পে অনাহারে দিন কাটছে ৭০ বছরের রেজিয়ার

Update Time : ০৭:৩৫:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬