১০:০৬ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রামপালে নিখোঁজের ২২ দিন পর চরখালি ফেরিযাত্রীর লাশ উদ্ধার
মোঃ মাসুদ রানা, রামপাল উপজেলা প্রতিনিধি
- Update Time : ০৮:৫৭:১৮ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
- / ১৭ Time View

বিশেষ সংবাদ
বাগেরহাটের রামপালে চরখালি ফেরি থেকে পড়ে নিখোঁজ হওয়ার দীর্ঘ ২২ দিন পর ফেরি যাত্রী বাবু মোল্লার মৃতদেহ উদ্ধার ও শনাক্ত করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ দিন আগে চরখালি ফেরি পারাপারের সময় অসাবধানতাবশত নদীতে পড়ে নিখোঁজ হন বাবু মোল্লা। এরপর থেকে ফায়ার সার্ভিস ও স্বজনরা বহু খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। অবশেষে ১৬ নম্বর খাউলিয়া চৌধুরী ইটভাটা সংলগ্ন নদী এলাকা থেকে তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে সংবাদ দেয়।
সংবাদ পেয়ে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। পরবর্তীতে আইনি ও প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন শেষে মৃতদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ও নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
—
Tag :



















