১০:০৫ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মোঃ মাসুদ রানা, রামপাল উপজেলা প্রতিনিধি
  • Update Time : ০৮:৫৩:০৯ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • / ৬ Time View

দৈনিক জনতার খবর
বিশেষ সংবাদ

রামপালে নিখোঁজের ২২ দিন পর চরখালি ফেরিযাত্রীর লাশ উদ্ধার

বাগেরহাটের রামপালে চরখালি ফেরি থেকে পড়ে নিখোঁজ হওয়ার দীর্ঘ ২২ দিন পর ফেরি যাত্রী বাবু মোল্লার মৃতদেহ উদ্ধার ও শনাক্ত করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ দিন আগে চরখালি ফেরি পারাপারের সময় অসাবধানতাবশত নদীতে পড়ে নিখোঁজ হন বাবু মোল্লা। এরপর থেকে ফায়ার সার্ভিস ও স্বজনরা বহু খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। অবশেষে ১৬ নম্বর খাউলিয়া চৌধুরী ইটভাটা সংলগ্ন নদী এলাকা থেকে তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে সংবাদ দেয়।
সংবাদ পেয়ে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। পরবর্তীতে আইনি ও প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন শেষে মৃতদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ও নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
—

Tag :

Please Share This Post in Your Social Media

৫

Update Time : ০৮:৫৩:০৯ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬