১০:০৭ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লৌহজংয়ে ২০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

ফৌজি হাসান খান রিকু লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • Update Time : ০৮:৪৩:০৪ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • / ১৬ Time View

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৪ অক্টোবর) বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা সুইচ গেট সংলগ্ন পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত নারীর নাম আলেয়া বেগম (৩২)। তিনি মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার মালখানগর এলাকার মৃত আউয়াল শেখের মেয়ে। বর্তমানে তিনি ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার ইকুরিয়া (হাসনাবাদ সেন্টার গলি) এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, জেলাজুড়ে মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে লৌহজং থানার এসআই পান্নু শেখের নেতৃত্বে পুলিশের একটি দল গোয়ালীমান্দ্রা এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে আলেয়া বেগমকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

লৌহজং থানা পুলিশ জানিয়েছে, জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম-এর নির্দেশনায় এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

৫

লৌহজংয়ে ২০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

Update Time : ০৮:৪৩:০৪ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬