০৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লৌহজংয়ে মেয়াদহীন ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদন: চিশতিয়া বেকারিকে জরিমানা

ফৌজি হাসান খান রিকু, লৌহজং মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • Update Time : ০৮:২৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ৯ Time View

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারিপণ্য তৈরির অপরাধে ‘চিশতিয়া বেকারি’ নামের একটি প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আটিগাঁও এলাকায় অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই জরিমানা আদায় করে।

অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটিতে অত্যন্ত নোংরা পরিবেশে কেক, বিস্কুট ও পাউরুটিসহ বিভিন্ন খাদ্যসামগ্রী তৈরি করা হচ্ছিল। এছাড়া উৎপাদিত পণ্যের মোড়কে উৎপাদন কিংবা মেয়াদোত্তীর্ণের কোনো তারিখ উল্লেখ ছিল না। এসব অনিয়মের দায়ে বেকারির ম্যানেজার লোকমান হোসেনকে ৭ হজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত উপায়ে পণ্য প্রস্তুত করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা নূর ই আলম সোহাগ, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নাজমুল হোসেন এবং লৌহজং থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

Tag :

Please Share This Post in Your Social Media

লৌহজংয়ে মেয়াদহীন ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদন: চিশতিয়া বেকারিকে জরিমানা

Update Time : ০৮:২৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬