১৩ অক্টোবর ২০২৬ সোমবার থেকে বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ।
- Update Time : ১২:৩৩:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
- / ১৮ Time View

১২অক্টোবর২০২৬ (রবিবার) ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম বায়েজিদ ইবনে আকবর, ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মো. আক্কাস সিকদার।, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা খান জসীম উদ্দিন ও সহকারী পাবলিক প্রসিকিউটর সাকিনা আলম লিজা। সংবাদ সম্মেলনে জানানো হয়, ঝালকাঠি সদর, নলছিটি, রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা এবং শহর সমাজসেবা কার্যালয়ের আওতায় ৩০১ জন তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে প্রশিক্ষণপ্রাপ্ত ৭৫ জন কর্মী সোমবার থেকেই বাড়ি বাড়ি গিয়ে পরিবারের তথ্য সংগ্রহ শুরু করবেন।তথ্য সংগ্রাহকরা বিশেষায়িত ট্যাবলেট ব্যবহার করে প্রতিটি পরিবারের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন এবং সেগুলো সরাসরি অনলাইন ডেটাবেজে যুক্ত হবে। ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় প্রকৃত উপকারভোগী পরিবারকে চিহ্নিত করতে নির্ভুল তথ্য সংগ্রহ গুরুত্বপূর্ণ। তাই তথ্য প্রদানে সঠিক সহযোগিতা করতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে।



















