গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মেট্রোপলিটন পুলিশ কনস্টেবল শামীম আহম্মেদের অকাল মৃত্যু; জিএমপি পরিবারের গভীর শোক
- Update Time : ১১:১৮:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / ২৭ Time View

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কনস্টেবল শামীম আহম্মেদ কর্তব্যরত অবস্থায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। ১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ (মঙ্গলবার) আনুমানিক দুপুর ২:৪৫ ঘটিকায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কর্তব্যপরায়ণ পুলিশ সদস্য (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর এই আকস্মিক ও অকাল মৃত্যুতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ পরিবার গভীরভাবে শোকাহত। শামীম আহম্মেদের প্রয়াণে জিএমপি একজন অত্যন্ত দায়িত্বশীল, কর্তব্যনিষ্ঠ ও সহকর্মীবান্ধব সদস্যকে হারালো। পেশাগত জীবনে তাঁর নিষ্ঠা ও অবদান সহকর্মীদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হচ্ছে। একই সাথে তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি প্রকাশ করা হচ্ছে গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা। মহান আল্লাহ তায়ালা যেন তাঁর পরিবারকে এই অপূরণীয় ক্ষতি ও গভীর শোক সহ্য করার শক্তি দান করেন।
























