১২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কেশবপুরে দুর্ভোগে মানুষের পাশে আনসার-ভিডিপি, স্বেচ্ছাশ্রমে সংস্কার হলো সড়ক

Reporter Name
  • Update Time : ১০:১৩:২৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৩ Time View

শাহিনুর ইসলাম, বিশেষ প্রতিনিধি:
যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের কোমরপুর গ্রামের আলাউদ্দিনের মোড় থেকে শেখপাড়া সড়কের কয়েকটি স্থানে বৃষ্টির পানি জমে কাদা সৃষ্টি হওয়ায় দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছিলেন স্থানীয়রা। এলাকাবাসীর এই দুর্ভোগ লাঘবে সড়কের ক্ষতিগ্রস্ত অংশে ইটের গুঁড়া ও খোয়া ফেলে সংস্কার করেছে আনসার-ভিডিপির সদস্যরা।উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মিয়াজান আলীর নির্দেশনায় সাগরদাঁড়ি ইউনিয়ন আনসার-ভিডিপি দলনেতা মোঃ আলী হোসেনের নেতৃত্বে সদস্যরা গত শনিবার এ সংস্কারকাজে স্বেচ্ছাশ্রম দেন।স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের যেসব স্থানে বৃষ্টির পানি জমে কাদা ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হচ্ছিল, সেসব স্থানে ইটের গুঁড়া ও খোয়া ফেলে সমতল করা হয়। এতে সড়কের ক্ষতিগ্রস্ত অংশগুলো বর্তমানে চলাচলের উপযোগী হয়েছে।সংস্কারকাজে আনসার-ভিডিপির সদস্যরা কোনো ধরনের পারিশ্রমিক ছাড়াই স্বেচ্ছাশ্রমে অংশ নেন। তারা সড়কে খোয়া ও ইটের গুঁড়া ফেলা এবং সমতল করার কাজে সহযোগিতা করেন।স্থানীয়রা জানান, বৃষ্টির সময় সড়কের কয়েকটি অংশে পানি জমে কাদা হয়ে যেত। এতে পথচারী, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচলে ভোগান্তি ও দুর্ঘটনার আশঙ্কা তৈরি হতো। আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে সংস্কারের ফলে বর্তমানে সড়কটি আগের তুলনায় চলাচলের উপযোগী হয়েছে।
এলাকাবাসী জনদুর্ভোগ লাঘবে স্বেচ্ছাশ্রমে এগিয়ে আসায় আনসার-ভিডিপির সদস্যদের প্রশংসা করেছেন। একই সঙ্গে তারা বর্ষা মৌসুমে পানি জমে কাদা সৃষ্টি হওয়া স্থানগুলোতে স্থায়ীভাবে পানি নিষ্কাশন ও সড়ক সংস্কারের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।এ সময় উপস্থিত ছিলেন সাগরদাঁড়ি ইউনিয়ন আনসার-ভিডিপি দলনেতা মোঃ আলী হোসেন, সহকারী আনসার প্লাটুন কমান্ডার আনোয়ার হোসেন, ১০ নম্বর সাতবাড়িয়া ইউনিয়ন আনসার-ভিডিপি দলনেতা তালিব হোসাইন, সঞ্জীবনী লটন মুক্ত সদস্য আমানত আলী, আবু দাউদ ও ওসমান আলীসহ আনসার-ভিডিপির আরও অনেক সদস্য।

Tag :

Please Share This Post in Your Social Media

কেশবপুরে দুর্ভোগে মানুষের পাশে আনসার-ভিডিপি, স্বেচ্ছাশ্রমে সংস্কার হলো সড়ক

Update Time : ১০:১৩:২৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬