১২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আমতলী সুপার কাপ ফুটবলে রামছিরা চ্যাম্পিয়ন

Reporter Name
  • Update Time : ১০:৫৪:৩১ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮ Time View

জয়নাল আবেদীন মাটিরাঙ্গা প্রতিনিধি:
“খেলায় শক্তি, খেলাই বল—মাদক ছেড়ে মাঠে চল”—এই স্লোগানকে সামনে রেখে রামছিরা স্পোর্টিং ক্লাবের আয়োজনে আমতলী সুপার কাপ (এ.এস.সি) ফুটবল টুর্নামেন্ট-২০২৬, সিজন-৫-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে আমতলী উচ্চ বিদ্যালয় মাঠে বৃষ্টি উপেক্ষা করে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। উত্তেজনাপূর্ণ খেলায় আমতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রামছিরা স্পোর্টিং ক্লাব ২-১ গোলে বর্নাল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ১০ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ৬ হাজার টাকার নগদ পুরস্কারের চেক ও মেডেল প্রদান করা হয়।
টুর্নামেন্টটি প্রয়াত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ও সাবেক খেলোয়াড় শেখ রাসেলের স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়। আয়োজক শেখ রুবেল জানান, যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম প্রধান উদ্দেশ্য।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

আমতলী সুপার কাপ ফুটবলে রামছিরা চ্যাম্পিয়ন

Update Time : ১০:৫৪:৩১ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬