০৭:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজার সরকারি কলেজের ছাত্র নাঈম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস

রাশেদ আহমদ ​মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
  • Update Time : ০৯:০৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • / ৩০ Time View

মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চার আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে অভিযোগ প্রমাণিত না হওয়ায় পাঁচজনকে খালাস দেওয়া হয়েছে। আদালত এ রায় ঘোষণা করেন।
​মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০২৩ সালে সদর উপজেলার বর্ষিজোড়া গ্রামে নিজ বাড়িতে পরিবারের সদস্যদের সামনেই নাঈমকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই মর্মান্তিক ঘটনার পর নিহতের পরিবারের পক্ষ থেকে মৌলভীবাজার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয়।
​দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শেষে আজ আদালত এই রায় প্রদান করেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহতের পরিবার।
​প্রতিক্রিয়ায় নাঈমের পরিবারের সদস্যরা জানান, “আমরা আদালতের এই রায়ে সন্তুষ্ট। তবে আমাদের দাবি, ঘোষিত এই ফাঁসির রায় যেন দ্রুত কার্যকর করা হয়।”

Tag :

Please Share This Post in Your Social Media

মৌলভীবাজার সরকারি কলেজের ছাত্র নাঈম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস

Update Time : ০৯:০৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬