০৫:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

​লৌহজংয়ে পদ্মায় যৌথ অভিযান: ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ ও ৭০ কেজি ইলিশ উদ্ধার

​ফৌজি হাসান খান রিকু লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
  • Update Time : ১২:১৪:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • / ১৭ Time View

​মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে পৃথক অভিযান চালিয়ে আনুমানিক ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করেছে মৎস্য বিভাগ, নৌপুলিশ ও কোস্ট গার্ড। এ সময় জব্দ করা জাল থেকে প্রায় ৭০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা মাছ স্থানীয় দুস্থ মানুষ, এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
​সোমবার (১২ অক্টোবর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পদ্মা নদীর লৌহজং অংশে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও নৌপুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। এ অভিযানে প্রায় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়। তবে এ অভিযানে কোনো মাছ পাওয়া যায়নি।
​অন্যদিকে, একই দিনে কোস্ট গার্ডের পৃথক অভিযানে আনুমানিক ৪০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় জব্দ করা জাল থেকে প্রায় ৭০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়। পরে মাছগুলো স্থানীয় দুস্থ মানুষ, এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।
​মা ইলিশ সংরক্ষণ ও ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে পদ্মা নদীতে অবৈধ কারেন্ট জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাশাপাশি অবৈধ জালের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

​লৌহজংয়ে পদ্মায় যৌথ অভিযান: ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ ও ৭০ কেজি ইলিশ উদ্ধার

Update Time : ১২:১৪:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬