আইনের চোখ ফাঁকি দিতে পারেনি ঈদগাঁওয়ে বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ৬ জন গ্রেফতার।
- Update Time : ১১:১০:১৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- / ২৭ Time View

কক্সবাজারের ঈদগাঁওয়ে বিশেষ অভিযান চালিয়ে ৬ মাসের কারাদণ্ড ও ৬ লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি, হত্যা মামলার জিআর পরোয়ানাভুক্ত আসামি, নিয়মিত মামলার এজাহারনামীয় আসামিসহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে ঈদগাঁও থানা পুলিশ।
১৮ আগস্ট ২০২৬ কক্সবাজার জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপারের দিকনির্দেশনায় ঈদগাঁও থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, ওয়ারেন্ট তামিল, অপরাধ দমন ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। গত ২৪ ঘণ্টায় থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের মধ্যে রয়েছেন—মধ্যম মাইজপাড়া এলাকার নেছারুল হক (৪৭)। তিনি একটি সিআর মামলার সাজাপ্রাপ্ত আসামি। দি নিগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, ১৮৮১ (সংশোধিত ২০০৬)-এর ১৩৮ ধারায় আদালত তাকে ৬ মাসের কারাদণ্ড ও ৬ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া পোকখালী নতুন বাজার এলাকার আজহারুল ইসলাম প্রকাশ পুতিয়া (২৮)-কে হত্যা মামলার জিআর পরোয়ানাভুক্ত আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে জিআর মামলা নং-৫৯/১৬ (সদর) রয়েছে। ঈদগাঁও থানার নিয়মিত মামলার এজাহারনামীয় আসামি আলী আকবর (৪৯), পিতা—আব্দুল গণি, সাং—চান্দেরঘোনা, ৪ নম্বর ওয়ার্ড, ঈদগাঁও ইউনিয়নকেও গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া অপরাধ দমন ও এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও ৩ জনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঈদগাঁও থানা পুলিশ জানিয়েছে, এলাকার অপরাধী, ওয়ারেন্টভুক্ত আসামি ও মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের বিশেষ ও চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঈদগাঁও থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।



















