১০:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়া সীমান্তে পৃথক অভিযানে দেড় লাখ ইয়াবা উদ্ধার, আটক ১

আজিজুল হাকিম তুহিন, বিশেষ প্রতিনিধি
  • Update Time : ০৪:০৩:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • / ৩০ Time View

আজিজুল হাকিম তুহিন, বিশেষ প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে মোট ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক যুবককে আটক করেছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উনচিপ্রাং বিওপির একটি বিশেষ টহল দল শাকেরের ঘের এলাকায় অবস্থান নেয়। এ সময় সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করা এক ব্যক্তিকে সন্দেহ হলে বিজিবি সদস্যরা তাকে থামার নির্দেশ দেন। পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়।

আটক যুবকের নাম মো. রাসেল (২০)। তিনি টেকনাফ উপজেলার নাপমুরা পাড়া এলাকার আঃ গফুরের ছেলে। তার সঙ্গে থাকা একটি পোটলা তল্লাশি করে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে সীমান্ত দিয়ে ইয়াবা এনে বিক্রির উদ্দেশ্যে বহনের কথা স্বীকার করেছেন বলে জানানো হয়েছে।

এর কিছুক্ষণ পর রাত সাড়ে ১০টার দিকে একই এলাকার জীম্বংখালী বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালায়। বিজিবির উপস্থিতি বুঝতে পেরে দুই ব্যক্তি একটি পোটলা ফেলে পাশের এলাকায় পালিয়ে যায়। পরে পোটলাটি তল্লাশি করে আরও ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ চালানের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক পাচার ঠেকাতে গোয়েন্দা তৎপরতা ও টহল আরও বাড়ানো হয়েছে। মাদক চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।

বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও অবৈধ চোরাচালান প্রতিরোধে উখিয়া ব্যাটালিয়নের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

উখিয়া সীমান্তে পৃথক অভিযানে দেড় লাখ ইয়াবা উদ্ধার, আটক ১

Update Time : ০৪:০৩:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬