০৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুলাউড়ায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনা: দুই সাংবাদিক আহত, রক্ষা পেলেন একজন

রাশেদ আহমদ, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:
  • Update Time : ০১:৩৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ৩৩ Time View

মৌলভীবাজারের কুলাউড়ায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় স্থানীয় দুই সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কুলাউড়া-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের ডুলিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
​দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন— স্থানীয় সাংবাদিক ইমন দেব চৌধুরী ও ভাস্কর হোম চৌধুরী। তবে একই গাড়িতে থাকা সাংবাদিক বিকুল চক্রবর্তী অলৌকিকভাবে অক্ষত রয়েছেন।
​স্থানীয় প্রত্যক্ষদর্শী ও সূত্রে জানা গেছে, সাংবাদিক বিকুল চক্রবর্তী, ভাস্কর হোম চৌধুরী ও ইমন দেব চৌধুরী একটি প্রাইভেটকারে চড়ে কুলাউড়া থেকে জুড়ির উদ্দেশ্যে রওনা দেন। যাত্রাপথে মহাসড়কের ডুলিপাড়া এলাকায় পৌঁছালে প্রাইভেটকারটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।
​এতে গাড়ির ভেতরে থাকা ইমন দেব চৌধুরী ও ভাস্কর হোম চৌধুরী গুরুতর আঘাত পান। দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

কুলাউড়ায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনা: দুই সাংবাদিক আহত, রক্ষা পেলেন একজন

Update Time : ০১:৩৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬