০৯:২৬ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খানসামায় নারী নির্যাতন ও মাদক মামলায় দুই আসামি গ্রেফতার আদালতে প্রেরণ

মোঃগোলাপ হোসেন দিনাজপুর জেলা প্রতিনিধি
  • Update Time : ০৬:২৮:১৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • / ১৭ Time View

দিনাজপুরের খানসামায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠিয়েছে পুলিশ
খানসামা থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ অক্টোবর ২০২৬ তারিখে খানসামা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় গ্রেপ্তার মানিককে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য দিনাজপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

অন্যদিকে, ৪ অক্টোবর খানসামা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় দায়ের করা মামলায় মো. আকতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

পরে পৃথক দুই মামলার গ্রেপ্তার আসামিদের প্রয়োজনীয় পুলিশি নিরাপত্তায় দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

খানসামা থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাছেদ সরদার এ তথ্য নিশ্চিত করেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

৩

খানসামায় নারী নির্যাতন ও মাদক মামলায় দুই আসামি গ্রেফতার আদালতে প্রেরণ

Update Time : ০৬:২৮:১৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬