০৫:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ছাদে আটকা শ্রমিকদের উদ্ধারে ফায়ার সার্ভিস, ভিড় সামলাতে হিমশিম

​গাজীপুর প্রতিনিধি (খাইরুল বাশার)
  • Update Time : ০৮:৩৩:২৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / ২০ Time View

গাজীপুর মহানগরের গাছা থানাধীন ৩২ নম্বর ওয়ার্ডের ডেগেরচালা ফকির মার্কেট এলাকায় ‘মেট্রিক্স স্টাইল লিমিটেড’ নামের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর ২টার দিকে সাত তলা ভবনটির তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়।
​মুহূর্তের মধ্যে আগুন ও বিষাক্ত ধোঁয়া পুরো ভবনে ছড়িয়ে পড়লে ভেতরে থাকা শ্রমিকদের মধ্যে চরম আতঙ্ক দেখা দেয়। আত্মরক্ষার্থে বহু শ্রমিক দৌড়ে সাত তলা ভবনের ছাদে গিয়ে আশ্রয় নেন।
​সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৮টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নেভানোর পাশাপাশি ছাদে আটকে পড়া শ্রমিকদের ক্রেন ও মইয়ের সাহায্যে নিরাপদে নিচে নামিয়ে আনার চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
​ঘটনাস্থলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম রব্বানীর নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। উদ্ধারকাজে ফায়ার সার্ভিস ও পুলিশকে সহায়তা করছেন স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
​তবে কারখানার আশপাশে হাজার হাজার উৎসুক জনতার ভিড়ের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ, পানি সরবরাহ এবং উদ্ধারকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। উৎসুক জনতাকে সরিয়ে দিতে পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা মাইকিং করে বারবার সরে যাওয়ার অনুরোধ করছেন।
​শেষ খবর পাওয়া পর্যন্ত, ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনা এবং ছাদে আটকা পড়া শ্রমিকদের নামিয়ে আনার কাজ চালিয়ে যাচ্ছেন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি।

Tag :

Please Share This Post in Your Social Media

গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ছাদে আটকা শ্রমিকদের উদ্ধারে ফায়ার সার্ভিস, ভিড় সামলাতে হিমশিম

Update Time : ০৮:৩৩:২৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬