গুলিবিদ্ধ কর্মক্ষম জুলাই যোদ্ধার পুনর্বাসনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- Update Time : ১২:১৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
- / ১৯ Time View

জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে কর্মক্ষমতা হারানো অসহায় জুলাই যোদ্ধা শাহিন আহমেদের পুনর্বাসনের দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।
মাননীয় প্রধানমন্ত্রী শাহিন আহমেদের অসহায়ত্বের কথা জানতে পেরে তাঁর পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে আজ ১২ অক্টোবর (সোমবার) ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল তাঁর খোঁজখবর নেয় এবং পুনর্বাসনের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর রামপুরায় বিটিভির সামনের সড়কে আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হন শাহিন আহমেদ। গুলিবিদ্ধ হওয়ার পর থেকে শারীরিক জটিলতায় ভারী কাজ করতে পারছেন না তিনি। বর্তমানে কর্মক্ষমতা হারিয়ে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন- সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।



















