০৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

​দিনাজপুরে ১,৫০০ পিস ট্যাপেন্টাডল জব্দ, বসতবাড়ি ছেড়ে পালালেন আফছার

Reporter Name
  • Update Time : ১০:৩৬:১৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • / ২৩ Time View

​দিনাজপুর সদর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ১ হাজার ৫০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে অভিযুক্ত মোঃ আফছার আলী (৪৯) ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
​রোববার (১১ অক্টোবর) বিকেলে সদর উপজেলার ৯ নম্বর আস্করপুর ইউনিয়নের সরস্বতীপুর দক্ষিণপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
​ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির দিনাজপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ আব্দুর রহমানের নেতৃত্বে একটি আভিযানিক দল সরস্বতীপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা আফছার আলীর বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশিকালে তার বাড়ি থেকে বিপুল পরিমাণ এই নিষিদ্ধ ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়।
​এ ঘটনার পর পরিদর্শক মোঃ আব্দুর রহমান বাদী হয়ে পলাতক আফছার আলীকে আসামি করে দিনাজপুর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় একটি মামলা দায়ের করেছেন।
​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এই ধরনের বিশেষ ও কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

​দিনাজপুরে ১,৫০০ পিস ট্যাপেন্টাডল জব্দ, বসতবাড়ি ছেড়ে পালালেন আফছার

Update Time : ১০:৩৬:১৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬