নির্বাচনী ভাবমূর্তিতে নতুন আশা: ১৩ নং লক্ষিন্দর ইউনিয়নে চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে আলহাজ্ব জসিম উদ্দিন চৌধুরী।
- Update Time : ১১:৫১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- / ৯৮ Time View

ঘাটাইল উপজেলার ১৩ নং লক্ষিন্দর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনসেবা ও শান্তির প্রতীক হিসেবে সাধারণ মানুষের মাঝে কদর বেড়েছে ইউনিয়ন বিএনপি সভাপতি এবং আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব জসিম উদ্দিন চৌধুরীর। তৃণমূল পর্যায়ে তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সততা, সামাজিক কর্মকাণ্ড এবং জনগণের সাথে নিবিড় সম্পর্কের কারণে সর্বস্তরের মানুষের আস্থা ও জনপ্রিয়তার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন তিনি।
এলাকাবাসীর মতে, অবহেলিত লক্ষিন্দর ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও সুশাসিত ইউনিয়নে রূপান্তরিত করতে আলহাজ্ব জসিম উদ্দিন চৌধুরীর বিকল্প নেই। বিগত দিনে দলের কাণ্ডারি হিসেবে রাজপথে থাকার পাশাপাশি সামাজিক ও ধর্মীয় বিভিন্ন কর্মকাণ্ডে তিনি সর্বদা সামনের সারিতে থেকে অবদান রেখেছেন। ইউনিয়নের প্রতিটি গ্রাম, ওয়ার্ড এবং পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সুখে-দুঃখে তাঁকে পাশে পাওয়া যায় বলে জানান স্থানীয়রা।
এক সাক্ষাৎকারে আলহাজ্ব জসিম উদ্দিন চৌধুরী বলেন, “আমি ক্ষমতার জন্য নয়, লক্ষিন্দর ইউনিয়নের অবহেলিত ও মেহনতী মানুষের সেবা করার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছি। দল যদি আমাকে মনোনীত করে এবং জনগণ যদি তাদের মূল্যবান ভোটের মাধ্যমে সুযোগ দেয়, তবে আমি এই ইউনিয়নকে একটি মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত ও ডিজিটাল মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।”
তিনি আরও যুক্ত করেন যে, স্বাস্থ্যসেবার উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন এবং যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে।
বর্তমানে ইউনিয়নের তরুণ সমাজ থেকে শুরু করে প্রবীণ ও সাধারণ ভোটারদের মাঝে আলহাজ্ব জসিম উদ্দিন চৌধুরীকে ঘিরে সৃষ্টি হয়েছে এক গণজোয়ার। স্থানীয় ভোটারদের প্রত্যাশা, যোগ্য নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে লক্ষিন্দর ইউনিয়ন আগামী দিনে কাঙ্ক্ষিত উন্নয়নের মুখ দেখবে।



















